অযোধ্যা মন্দিরে সশস্ত্র সন্ত্রাসীদের প্রবেশ, নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে নিহত ১
ভারতের অযোধ্যার মন্দিরে মঙ্গলবার পাঁচ অস্ত্রধারী সন্ত্রাসী হঠাৎ করে ঢুকে পড়লে নিরাপত্তা বাহিনীর সাথে গোলাগুলি শুরু হয়। এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে এক সন্ত্রাসী নিহত হয়।
নিশ্চিদ্র নিরাপত্তার বেষ্টনি পেরিয়ে সন্ত্রাসীরা এ্যামবাসেডর গাড়িতে করে মন্দির চত্বরে ঢুকে পড়ে। এসময় নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। গাড়ির চালককে নিরাপত্তা বাহিনী পাকড়াও করতে পারলেও এক সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা যায়।
নিরাপত্তা বাহিনী মন্দির এলকাটি ঘিরে রেখেছে এবং আশপাশের জেলাগুলো সীল করে দিয়েছে।
এ ঘটনার পর বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) নেতা গিরিরাজ কিশোর ঘটনাস্থল পরিদর্শন করে রাজ্য সরকারের পদত্যাগ দাবি করেছেন।
