২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জি - ৮ সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন, বিক্ষোভকারীরাও প্রস্তুত

বুধবার স্কটল্যান্ডে অনুষ্ঠেয় জি ৮ সম্মেলনের সকল প্রস্তুতি শেষ হয়েছে। বিশ্ব নেতারা সম্মেলনে যোগ দিতে সেখানে আসা শুরু করেছেন। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2005, 10:50 AM

Updated : 26 Apr 2022, 05:50 PM

আবহাওয়া পরিবর্তন, বিশ্ব বাণিজ্য ব্যবস্থা, আফ্রিকায় ত্রাণ সহায়তা প্রদান ও ঋণ মওকুফসহ বিভিন্ন বিষয় নিয়ে শিল্পোন্নত দেশগুলোর নেতারা আলোচনা করবেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বাণিজ্য চুক্তি ও আবহাওয়া পরিবর্তন সংক্রান্ত কোনও চুক্তির ব্যাপারে ততটা আগ্রহী নন। তিনি জানিয়েছেন, ইরাক যুদ্ধের ব্যাপারে যুক্তরাজ্যের সমর্থন  পেলেও ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সাথে এসব ব্যাপারের সাথে তিনি একমত নন।

সম্মেলনের সকল প্রস্ততি যখন সম্পন্ন তখন সম্মেলন কেন্দ্রের বাইরে বিক্ষোভকারীরাও প্রস্তুত।