লিভিং টুগেদার ও বিদেশি লাইফ স্টাইল অনুকরণ না করার জন্য ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের আহবান
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়োধানো দেশের যুবক-যুবতীদের বিদেশি লাইফ স্টাইল অনুকরণ এবং বিয়ে বহির্ভূত লিভিং টুগেদার না করার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, এটা আমাদের ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক রীতিনীতির বিরোধী।
পরিবার পরিকল্পনা দিবস উপলক্ষ্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় জাকার্তার মন্যুমেন্ট স্কোয়ারে প্রাদেশিক গর্ভনররা ছাড়াও জেলা প্রধান ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
তিনি বলেন, বিশ্বের চতুর্থ জনবহুল দেশ হিসেবে পরিবার পরিকল্পনায় তার সরকারের সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে।
প্রেসিডেন্ট সুসিলো বামধাং ইয়োধোয়োনো বলেন, বৈবাহিক সম্পর্ক ছাড়া লিভিং টুগেদার একটি লজ্জাজনক কাজ। এছাড়া এটা আমাদের প্রথাগত সমাজ ও ধর্মীয় বিধিবিধান বহির্ভূত ।
তিনি বলেন, আমি মনে করি পারিবারিক বন্ধন এবং মূল্যবোধ মেনে সংযত জীবনযাপন করা অধিক শ্রেয়।
প্রেসিডেন্ট বলেন, ইন্দোনিশেয়ায় বিদেশি অনুকরণে জীবনযাপন কিংবা লিভিং টুগেদার করা দেশের বৈশিষ্ট্রের সাথে বেমানান।
