২৪,২৬২ ফুট শুন্যে ডিনার পার্টি
অ্যাসপারাগাসের সাথে স্যামন মাছ আর গ্রীষ্মকালীন বিভিন্ন ফলসহ নানবিধ আয়োজনে আকাশে ডিনার পার্টির আয়োজন করে হৈচৈ ফেলে দিয়েছেন বৃটিশ বেলুনবিদ ও অভিযাত্রী ডেভিড হেম্পলম্যান অ্যাডামস।
অ্যাডামস তার সহযোগী দুই অভিযাত্রী বিয়ার গ্রিলস এবং লেফটেনেন্ট কমান্ডার আলান ভিলকে সাথে নিয়ে ২৩ জুন বিশ্বের সবচে ফর্মাল ডিনার পার্টিটি দিয়েছেন পৃথিবী থেকে ২৪ হাজার ২ শ’ ৬২ ফুট উপরে। সান্ধ্য পোশাক সজ্জিত অ্যাডামস দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের বাথ শহরের ওপরেই ঘটান এই কা-।
রানী দ্বিতীয় এলিজাবেথ কে স্যালুট জানিয়ে প্যারাসুটে চেপে উড়াল দেন তারা। নির্ধারিত উচ্চতায় পৌঁছে সেখান থেকে ৪০ ফুট নিচে নেমে এসে আনুষ্ঠানিকভাবে সাজানো খাবার টেবিলে বসেন তারা। অ্যাসপারাগাসের সাথে স্যামন মাছ আর গ্রীষ্মকালীন বিভিন্ন ফলসহ নানবিধ আয়োজন ছিল তাদের খাবারের তালিকায়। ডিজাইন করা বাক্সে সাজানো ছিল খাবারগুলো।
এসময় সেখানকার তাপমাত্রা ছিল মাইনাস ৫৮ ডিগ্রি। সেইসাথে অক্সিজেনের অভাব থেকে হাইপক্সিয়া হওয়ার সম্ভাবনাও ছিল তাদের।
পরিকল্পনা পরিচালক আলেক্স রেইনার জানান, খুব শীঘই্র তাদের রেকর্ডটি গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ উঠতে যাচ্ছে।
এর আগে আকাশে ডিনার করে রেকর্ড গড়েছিলেন হেনরি শেলফোর্ড। ২০০৪ সালে তিব্বত পর্বতের ২২ হাজার ৩ শ’ ২৬ ফুট ওপরে এই রেকর্ড গড়েন তিনি।
