২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৯৮ বছর বয়সী মহিলাকে শুনানির জন্য ২০১০ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে

ইতালির একটি আদালত সম্পত্তি মামলার বিরোধ মেটাতে পরবর্তী শুনানির জন্য ৯৮ বছর বয়সী এক মহিলাকে ২০১০ সালে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2005, 02:00 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

এ্যামেলিয়া ১৯০৭ সালে জন্মগ্রহণ করেন। ১৯৯৭ সালে সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে তিনি প্রথম আদালতে মামলা দায়ের করেন। ২০০১ সালে মামলাটির প্রথম শুনানি হয়। মধ্য ইতালির ম্যাসিরাতার আদালত পরবর্তী শুনানির জন্য তাকে ২০১০ সালের ২৫ মার্চ স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার। 

এ্যামেলিয়ার আইনজীবীর বরাত দিয়ে একটি বার্তাসংস্থা জানায়, “আদালত এর ফলে একটি ন্যাক্কারজনক দৃষ্টান্ত স্থাপন করল।”

এ্যামেলিয়ার আইনজীবী জিয়াসিনতো  ক্যানজোনা এবং বাসিলিও কুপাইওলো আদালতে মামলাটির দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানিয়েছেন।

আইনজীবীরা বলেন, “সম্ভবত এ্যামেলিয়া তার মামলার রায় শুনে যেতে পারবেন না। ”

উল্লেখ্য ইতালিতে সাধারণ একটি মামলার রায় হতেও সময় লাগে গড়ে সময় লাগে প্রায় সাড়ে ৩ বছর।