২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিজেপি সাধারণ সম্পাদক অরুন জেটলি হাসপাতালে

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাধারণ সম্পাদক অরুন জেটলি উচ্চ রক্তচাপজনিত কারণে সোমবার হাসপাতালে ভর্তি হয়েছেন। অরুণ জেটলির পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2005, 12:48 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

পারিবারিক সূত্র জানায়, সকালে প্রাত:ভ্রমণ করার সময় বিজেপি সাধারণ সম্পাদক অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে দক্ষিণ নয়াদিল্লির হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তার অবস্থা স্থিতিশীল রয়েছে এবং শিগগিরই তিনি হাসপাতাল ত্যাগ করবেন।