২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিয়োটো স্টাইলের জি-৮ চুক্তির কথা বাতিল করে দিলেন বুশ

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আসন্ন জি-৮ সম্মেলনে কিয়েটো স্টাইলের আবহাওয়া পরিবর্তনের যে কোনও চুক্তির কথা বাতিল করে দিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2005, 10:10 AM

Updated : 26 Apr 2022, 05:50 PM

আইটিভির সাথে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বৈশ্বিক উষ্ণতা রোধের পরিবর্তে তিনি নতুন প্রযুক্তি নিয়ে জি-৮ নেতাদের সাথে আলোচনা করবেন।

এ সপ্তাহেই স্কটল্যা-ে জি-৮ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বুশ বলেন, যদি ১৯৯৭ সালের জাতিসংঘের কিয়োটো চুক্তির মত কোনও চুক্তি করার উদ্যোগ নেওয়া হয় তাহলে যুক্তরাষ্ট্র কখনই ওই চুক্তিতে স্বাক্ষর করবে না।

আইটিভির টু নাইট উইথ ট্রেভর ম্যাকডোনাল্ড অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে পরিবেশগত চুক্তির ব্যাপারে তিনি বলেন, যদি তা কিয়োটোর মত হয় তাহলে উত্তর হচ্ছে ‘না’।

তিনি আরও বলেন, কিয়োটো চুক্তি আমাদের অর্থনীতিকে দূর্বল করেছে। তিনি আশা করেন যে, জি-৮ নেতারা কিয়োটো বিতর্ক থেকে সরে আসবেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র হাইড্রোজেন চালিত গাড়ির প্রযুক্তি উদ্ভাবনে চেষ্টা চালিয়ে যাচ্ছে। যাতে করে পরিবেশন দূষণ কমিয়ে আনা যায়।

তিনি বলেন, আমি জি-৮ সম্মেলনে যোগ দিতে যেয়ে আমার দেশের জন্য যা কিছু ভাল সে চিন্তাটাই করব।

তিন দিনের জি-৮ সম্মেলন বুধবার থেকে শুরু হচ্ছে। সম্মেলনে ব্রিটেন, কানাডা, জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নেতারা যোগ দেবেন।