সন্ত্রাস বিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের একসাথে কাজ করার অঙ্গীকার
ইরাক যুদ্ধ ও বেশ কিছু রাজনৈতিক ইস্যু নিয়ে মতভেদ থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ফ্রান্স সন্ত্রাস বিরোধী যুদ্ধে একসাথে কাজ করার অঙ্গীকার করেছে।
দু’দেশের মধ্যে সমঝোতার অংশ হিসেবে আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইএ প্যারিসে একটা গোপনীয় কেন্দ্র স্থাপন করবে এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ফ্রান্সের গোয়েন্দা সংস্থা সন্দেহভাজন সন্ত্রাসীদের গ্রেফতার এবং হস্তান্তর করবে।
একজন সন্ত্রাসবাদ বিশেষজ্ঞের উদ্ধৃতি দিয়ে বার্তাসংস্থাগুলো জানায়, যুক্তরাষ্ট্র ফ্রান্স ছাড়াও বেশ কয়েকটি দেশে গোপণ গোয়েন্দা কেন্দ্র স্থাপন করবে এবং ১১ সেপ্টেম্বর নিউইয়র্কে হামলার পর ইরাক ও আফগানিস্তানের মুসলিম জঙ্গিরা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সন্ত্রাসীদের চিহ্নিতকরণ এবং গ্রেফতারের চেষ্টা চালাবে।
ইউরোপের অন্যতম আল-কায়দা নেতা খ্রিস্টিয়ান জেঙ্কজারস্কিথিকে একটি গোপণীয় গোয়েন্দা কেন্দ্রের মাধ্যমে ২০০৩ সালে প্যারিসের বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে।
অবশ্য সিআইএ ফ্রান্সের সাথে সন্ত্রাস বিরোধী যুদ্ধে কোনও মন্তব্য করতে রাজি না হলেও যুক্তরাষ্ট্রে ফ্রান্স দূতাবাসের একজন মুখপাত্র ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
