যুক্তরাষ্ট্রের পুলিশ মানব পাচারকারী চক্রকে গুঁড়িয়ে দিয়েছে
যুক্তরাষ্ট্রের পুলিশ মানব পাচারকারী একটি চক্রকে গুঁড়িয়ে দিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে কমপক্ষে ৫০ জনকে গ্রেফতার করেছে এবং দেড় শতাধিক মহিলাকে নিরাপত্তা হেফাজতে নিয়েছে।
এসব মহিলা লস এ্যাঞ্জেলস ও সান ফ্রান্সসিসকোতে বিউটি এবং ম্যাসেজ পার্লারে কাজ করত। এ কাজের বাইরেও তারা পতিতাবৃত্তি করত। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
মানব পাচারকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পুলিশের এটি একটি অন্যতম বড় ধরনের অভিযান। অভিযান চলাকালে পুলিশ ঘটনাস্থল থেকে তিন মিলিয়ন ডলার উদ্ধার করেছে।
পুলিশ আটক ব্যক্তিদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে।
লস এ্যাঞ্জেলসের এটর্নি জেনারেল দেবরা ওয়াং ইয়াং এক সংবাদ সম্মেলনে বলেন, অপরাধী চক্রের এসব কর্মকা-ের ফলে অভিবাসীদের স্বপ্ন অনেকটা বিনষ্ট হচ্ছে। মানুষ পাচারকারী চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃতদের প্রত্যেককে ১৬ হাজার ইউএস ডলার জরিমানা করা হয়েছে।
পুলিশ জানায়, দক্ষিণ কোরিয়ার এসব মহিলা মেসেজ পার্লারের আড়ালে পতিতাবৃত্তি করত এবং উপার্জনকৃত অর্থ মানুষ পাচারে কাজে লাগাত।
