জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আসন চেয়েছে আফ্রিকা
আফ্রিকান জাতিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দুটি স্থায়ী আসন এবং ওই উপমহাদেশের জন্য পাঁচটি পর্যায়ভিত্তিক আসন চাওয়ার ব্যাপারে একমত হয়েছেন।
তবে প্রার্থী রাষ্ট্রগুলোর মধ্যে থেকে কোন দুটি দেশকে প্রার্থী হিসেবে চাওয়া হবে সে ব্যাপারে এখনও তারা সম্মত হতে পারেননি। তবে দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া ও মিশরের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা চলছে।
জাতিসংঘ মহাসচিব কফি আনান মার্চে নিরাপত্তা পরিষদে আরও ১০টি আসন বাড়ানোর সিন্ধান্ত নেন। এর মধ্যে ছয়টি স্থায়ী ও চারটি অস্থায়ী আসন থাকবে।
জাপান, ভারত, ব্রাজিল ও জার্মানি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য পদ লাভের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে।
আগামী সপ্তাহে লিবিয়ায় অনুষ্ঠেয় সম্মেলনের ঠিক দুদিন আগে আফ্রিকান জাতির শান্তি ও নিরাপত্তা কমিশনার ডিজনিট তাদের সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, খসড়া ঘোষণা ইতোমধ্যে তৈরি করা হয়েছে।
আফ্রিকান নেশনের দাবি, নিরাপত্তা পরিষদের স্থায়ী আসনে তাদের দুটি দেশ থাকা প্রয়োজন।
