২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন বাহিনীর ওপর হামলার ভিডিও প্রচারণা প্রকাশ করেছে জারকাবি

আলকায়দার সাথে জড়িত সন্দেহভাজন সন্ত্রাসী আবু মুসাব আল-জারকাবি’র তৈরি ৪৬ মিনিটের একটি ভিডিও প্রচারনায় মার্কিন ও ইরাকি সেনাদের ওপর আত্মঘাতি হামলার দৃশ্য দেখানো হয়েছে। বুধবার একটি জঙ্গী ওয়েবসাইটে পাঠানো ওই ভিডিওতে ইসলামের বিরুদ্ধে আমেরিকার নৃশংসতার প্রতিশোধ নিতে ইরাকি বিদ্রোহীদের বর্তমান অবস্থানের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2005, 02:12 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

আল-জারকাবি পরিচয় দিয়ে ভিডিওতে মার্কিন সেনাদের কাপুরুষ এবং এরা মুসলিম সৈন্যদের খুব সহজ লক্ষ্য বলে বক্তব্য দেয়া হয়।

আলকায়দা নেতা ওসামা বিন লাদেনের পাহাড়ি এলাকায়  হাটাহাটির একটি পুরানো ক্লিপ দিয়েই শুরু করা হয়েছে ইরাকি বিদ্রোহীদের আত্মঘাতি বোমা হামলার দৃশ্য।

ভিডিওতে প্রচারিত কন্ঠস্বরটি আসলে কার তা উৎঘাটন করা না গেলেও আল-জারকাবির আগের অডিও রেকর্ডিংয়ের সাথে ওই কন্ঠস্বরের মিল রয়েছে।

এতে ২০০৩ সালের মার্চে শুরু হওয়া ইরাক যুদ্ধকে অযৌক্তিক বলে দাবী করে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের ইরাক যুদ্ধ পরিসমাপ্তির ঘোষনাকে ‘মহামূর্খতা’ বলে উল্লেখ করা হয়। বলা হয়, ‘যুদ্ধ কেবল শুরু হয়েছে।’

সম্পূর্ণ ভিডিওতে ইরাকের বাগদাদ, মসুল, তালাফার, নাসেরিয়া, ইউসেফিয়াসহ অন্যান্য অঞ্চলে মার্কিন সেনাদের ওপর ইরাকি বিদ্রোহীদের আত্মঘাতি হামলার দৃশ্য দেখানো হয়েছে।