পেরুতে এবার ‘লবস্টার’ শিশু
‘মৎসকন্যার’ পর এবার পেরুর লিমায় জন্ম নিয়েছে ‘লবস্টার’ শিশু। শিশুটির দু’ হাত ও পা স্বাভাবিক মানুষের মত সামনের দিকে না হয়ে পেছনের দিকে উল্টানো। বাচ্চাটিকে উপুড় করে শুইয়ে দিলে দেখতে অনেকটা গলদা চিংড়ির মতই লাগবে।
লিমার ২৫০ মাইল পূর্বে সান জিরোনিমো গ্রামে ২১ বছর বয়সী মারিসল শাভেজের গর্ভে জন্ম নেয় মুসা শাভেজ নামক ছোট্ট এই শিশুটি।
ডা. লুইস রুবিও’র তত্ত্বাবধানে রয়েছে এক মাস বয়সী মুসা। তার বক্র হাত-পায়ের সমস্যাকে বৈজ্ঞানিক ভাষায় আর্থ্রােগ্রিপোসিস বলা হয়ে থাকে। প্রতি তিন হাজার শিশুর মধ্যে একজন এরকম হতে পারে। তবে জন্ম সমস্যা বিষয়ক মার্কিন বিশেষজ্ঞরা একে একটি বিরল ঘটনা বলে দাবি করছেন। শিশুটির বাবাও তাকে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে।
রুবিও বলেন, গর্ভকালীন সময়ে মায়ের অ্যামনিওটিক থলির মধ্যে অ্যামনিওটিক নাড়ি জট পাকিয়ে শিশুটিকে অনেকটা মমির মত পেঁচিয়ে ফেলে। ফলে তার হাত-পায়ের বৃদ্ধি ঘটতে পারে নি। তবে মুসার মস্তিষ্ক অক্ষত রয়েছে।
জন্মের সময় কালো ঘন চুলের মুসার ওজন হয়েছিল পাঁচ দশমিক পাঁচ পাউন্ড বা দুই দশমিক পাঁচ কেজি। তের ইঞ্চি বা তেত্রিশ সেন্টিমিটার লম্বা মুসার পায়ের হাড় নব্বই ডিগ্রি বাঁকা। হাতও বাইরের দিকে এবং ছোট বাহু বুকের ওপর ভাঁজ করা।
