জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদে ভারতকে ব্রিটেনের সমর্থন
ব্রিটেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদে ভারতকে সমর্থন দিয়েছে। শুক্রবার নয়াদিল্লিতে ভারতীয় হাইকমিশনার মাইকেল আর্থার সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা বাড়ানোর ব্যাপারে তারা জি-৪ গ্র“পের প্রস্তাবকেও সমর্থন জানাবে।
মাইকেল আর্থার বলেন, ‘আমরা বিশ্বাস করি যে, নিরাপত্তা কাউন্সিলের বৈধতার প্রশ্নে ভৌগোলিক ও গুরুত্বের দিক থেকে ভারতের নিরাপত্তা পরিষদের সদস্য পদ লাভের অধিকার রয়েছে। আমরা চাই ভারতের মত একটি দেশ নিরাপত্তা পরিষদে প্রতিনিধিত্ব করুক।’
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের মত দেশ সদস্য পদ লাভে ব্রিটেন বরাবরই সমর্থন জানিয়েছে। তিনি বলেন, ‘ভারতকে সমর্থন দেওয়ার ব্যাপারে আমাদের মত বিশ্বের অন্যান্য দেশকেও সমর্থন দানে উৎসাহিত করছি।’
তিনি ভারত, ব্রাজিল, জার্মানি এবং জাপানের সমন্বয়ে গঠিত জি-৪ গ্রপের প্রস্তাবকে সমর্থন করেন।
জি-৪ গ্র“প তাদের প্রস্তাবে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের পরিবর্তে ২৫ সদস্য করার দাবি জানিয়েছে।
গত সপ্তাহে লন্ডনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্রর সাথে ভারতের বিদেশমন্ত্রী নটবর সিংয়ের বৈঠকে ব্রিটেন ভেটো প্রদানের ক্ষমতা ছাড়া ভারতকে নিরাপত্তা পরিষদের সদস্য পদ লাভে সমর্থন জানিয়েছে।
