আগাম নির্বাচনের পথে জার্মানি, বিস্তারিত
জার্মান চ্যান্সেলর গেরহার্ড শ্রোয়েডার শুক্রবার পার্লামেন্টের এক আস্থা ভোটে হেরে গিয়েছেন।
শ্রোয়েডার তার সরকারকে ক্ষমতা থেকে অপসারিত করে বিতর্কিত সংস্কারের জন্য নতুন ম্যান্ডেট তৈরির করতে সংসদে তার ডেপুটিদের অনুরোধ করেন।
বানডেসট্যাগ বা নিু কক্ষের এ ভোটে দেখা যায়, প্রায় একশ’৫১ জন সংসদ সদস্য সরকারের পক্ষে থাকলেও ২৯৬ জন আগাম নির্বাচনের বিপক্ষে রায় দেন। বাকি ১৪৮ জন ভোটে অংশ নেননি।
জনমত জরিপে দেখা যায়, ৭০ শতাংশ জার্মান আগাম নির্বাচনের ব্যাপারে রায় দেন। আগাম নির্বাচনের বিষয়টি এখন জার্মান প্রেসিডেন্ট হর্স্ট কোয়েলারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে ১৮ সেপ্টেম্বর এ নির্বাচন হওয়ার কথা। নির্বাচনে রক্ষণশীল খ্রিস্টান ডেমোক্র্যাটদের ক্ষমতায় যাওয়ার জোর সম্ভাবনা রয়েছে। কেননা, মে মাসে উত্তর-রাইন-ওয়েস্টফেলিয়ার নির্বাচনে বিরোধী দল সিডিইউ-এর কাছে হেরে যায় শ্রোয়েডারের সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি।
সিডিইউ নেতা এঞ্জেলা মার্কেল সিপিডি ও গ্রিন কোয়ালিশন আর কখনো ক্ষমতায় আসতে পারবে না বলে আশাবাদ ব্যক্ত করেন।
কয়েকজন বিশেষজ্ঞ অবশ্য আস্থা ভোট আদৌ সাংবিধানিক ছিল কি না, সে ব্যাপারে প্রশ্ন তোলেন।
এছাড়াও এ ভোটের ব্যাপারে বিরোধিতা করেন শ্রোয়েডারের নিজস্ব সোশ্যাল ডেমোক্র্যাট ও তার জোট গ্রিনপার্টির কয়েকজন সদস্যও।
