২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুজরাটে বন্যায় ৪০ জনের মৃত্যু

গুজরাটে মৌসুমী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ৪০ জনেরও বেশি লোকের প্রাণহানি ঘটেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2005, 02:54 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

রাজ্যের ৫০ হাজারেরও বেশি লোক পানি বন্দি হয়ে পড়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

রাজ্যের সবচেয়ে বন্যা কবলিত জেলা ভাদোরদার প্রায় ১০ হাজার লোক এখন পানি বন্দি অবস্থায় মানবেতর জীবন যাপন করছে।

ভাদোরদার হান্দি বিমান বন্দরের কাছে ইএমই কোয়ার্টারে প্রায় ৭০ জনের মত লোক আটকা পড়েছে। তাদেরকে উদ্ধারের চেষ্টা করা হয়েছে। 

স্থানীয়দের অভিযোগ এখনও সবখানে সাহায্য পৌঁছেনি। অনেক বাড়ি ঘর ৫/৬ ফুট পানির নীচে।

বন্যায় বালসর বাজারের ব্যবসায়ীদের ব্যাবসা প্রতিষ্ঠান পানির নীচে তলিয়ে গেছে। এখানে প্রায় চার কোটি টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যাবসায়ীদের অভিযোগ মিউনিসিপ্যাল অফিসার অথবা কালেকটর অফিসের কর্মকর্তারা বন্যা পরিস্থিতি পরিদর্শণ করতে আসেনি।

তবে কর্তৃপক্ষ বলছে তারা বন্যা পরিস্থিতির ওপর দৃষ্টি রাখছেন এবং বন্যা কবলিত অঞ্চলগুলোতে সাহায্য পাঠানো ও ক্যাম্প প্রতিষ্ঠার ব্যাবস্থা করতে যাচ্ছেন।

গত পাঁচ দিনে রাজ্যে ১২ দশমিক চার ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বন্যার কারণে সড়ক ও রেল যোগাযোগ পুরোপুরি অচল হয়ে পড়েছে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাত কমার সম্ভাবনা কম।

ভাতীয় সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।