২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়ান্তানামো বন্দিশিবির থেকে মুক্তিপ্রাপ্ত এক কারাবন্দির দৃষ্টিতে কোরআন অবমাননা

গুয়ান্তানামো কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত একজন রাশিয়ান নাগরিক অভিযোগ করেছেন, মার্কিন বাহিনী গুয়ান্তানামো বন্দিশিবিরে প্রায় প্রতিদিনই মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের কপি টয়লেটে নিক্ষেপ করত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2005, 11:53 AM

Updated : 26 Apr 2022, 05:49 PM

মুক্তিপ্রাপ্ত কয়েদি এয়ারাত বাখিতভ বলেন, ‘২০০৩ সালের গ্রীষ্মকালে গুয়ান্তানামো বন্দিশিবিরে মার্কিন নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে কোরআন অবমাননার অভিযোগ এনে বন্দিরা বড় ধরনের অনশন ধর্মঘট পালন করে। আফগানিস্তানে মার্কিন নিরাপত্তা বাহিনীর সদস্যরা কোরআনকে ছিঁড়ে ফেলত এবং পায়খানার বাস্কেটে তা ফেলে দিত। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

তিনি আরও বলেন,‘কিউবাতে মার্কিন বাহিনী শৌচাগারের ভেতর কোরআন শরীফ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখত।’

গুয়ান্তানামো বন্দিশিবিরে কোরআন অবমাননার খবর মে মাসে নিউজউইক ম্যাগাজিনে প্রকাশিত হয়। পরে মুসলিম বিশ্বে এ নিয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।