২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকি বিদ্রোহীদের সাথে মার্কিন কর্তৃপক্ষের বৈঠককে সমর্থন জানিয়েছেন আনান

জাতিসংঘ মহাসচিব কফি আনান সোমবার ইরাকি বিদ্রোহী নেতাদের সাথে মার্কিন কর্তৃপক্ষের বৈঠককে সমর্থন করে বলেন, ইরাকে শান্তি আনয়নে এটাই সঠিক উপায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2005, 02:58 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

তিনি মনে করেন, রাজনৈতিকভাবে ইরাকে চলমান সমস্যার সমাধান করতে হবে এবং এই শান্তি আলোচনার ফলাফল সম্বন্ধে ইরাকিদের বোঝাতে হবে। এছাড়াও ইরাকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিদ্রোহীদের সাথে বিরোধ মিটিয়ে ফেলার ওপর গুরুত্ব দেন তিনি।

এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড রোববার ইরাকি বিদ্রোহীদের সাথে মার্কিন কর্তৃপক্ষের বৈঠকের কথা নিশ্চিত করলেও বিদ্রোহীদের সাথে, বিশেষ করে মোস্ট-ওয়ান্টেড তালিকাভুক্ত জর্ডানের আবু মুসাব আল-জারকাবি’র সাথে পারস্পরিক সমঝোতার বিষয়টি অস্বীকার করেছেন।