২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ালমার্টের উত্তরসূরী বিমান দুর্ঘটনায় নিহত

ওয়াল-মার্ট কোম্পানীর উত্তরসূরী জন ওয়ালটন এক বিমান দুর্ঘটনায় নিহত হন। সোমবার জ্যাকসন এয়ারপোর্ট থেকে উড্ডয়নের পর তাকে বহনকারী এয়ারক্র্যাফটি ভেঙ্গে পড়ে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2005, 02:02 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

বিশ্বের বৃহত্তম বিপণনকারী প্রতিষ্ঠান ওয়াল মার্টের প্রতিষ্ঠাতা স্যাম ওয়ালটন-এর দ্বিতীয় সন্তান জন ওয়ালটন (৫৮)-কে ফরবিস ম্যাগাজিন ২০০৪ সালে আমেরিকার ৪০০ শীর্ষ ধনাঢ্য ব্যক্তির তালিকায় সপ্তম স্থানে রেখেছে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং মধ্য ও দক্ষিণ আমেরিকায় ওয়াল-মার্টের বিক্রয় কেন্দ্র রয়েছে।

মৃত্যুকালে জন ওয়ালটন তার স্ত্রী ক্রিস্টি এবং পুত্র লুক, মা হেলেন, দু’ভাই রব ও জিম ওয়ালটন এবং বোন এলিচ কে রেখে গেছেন। হেলেন ওয়ালটন এবং তার চার সন্তানই ফোরবিস ধনাঢ্য তালিকায় প্রথম ১০-এর মধ্যে রয়েছেন।