মার্কিন বাহিনীর হাতে আফগানিস্তানে জঙ্গি নিহত
অটোমেটিক রাইফেল সুসজ্জিত হয়ে একজন সন্দেহভাজন ইসলামী জঙ্গি আফগানিস্থানের দক্ষিণাঞ্চলে একটি চেক পয়েন্ট মোটরসাইকেল করে অতিক্রম করতে চাইলে মার্কিন বাহিনী তাকে গুলি করে হত্যা করেছে বলে সোমবার মার্কিন সেনা কর্তৃপক্ষ জানায়।
একে-৪৭ রাইফেল এবং গোলাবারুদ সসজ্জিত হয়ে ওই মটরসাইকেল আরোহী নিষেধাজ্ঞা অবহেলা করে এগিয়ে যাচ্ছিল। তাকে থামতে বলা হলেও সে নির্দ্দেশ মানেনি। আত্মঘাতী সন্দেহে কিংবা যুক্তরাষ্ট্র পরিচালিত বাহিনীর উপর হামলার আশংকায় তাকে হত্যা করা হয়।
আগামী ১৮ সেপ্টেম্বর আফগানিস্তানের পার্লামেন্ট নির্বাচন যাতে জঙ্গিরা বাতিল করতে না পারে সেজন্য তাদের দমাতে গত মার্চ থেকে এ পর্যন্ত ৪ শতাধিক সন্ত্রাসীকে মার্কিন এবং আফগান বাহিনী হত্যা করেছে।
