২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দু’বছরের মধ্যে চীন তাইওয়ান আক্রমন করতে পারে: পেন্টাগন

চীন তার সামরিক বাহিনীর ক্রমিক উরারতি ঘটাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দা ও সামরিক বিশেষজ্ঞরা। তারা এও ধারণা করছেন যে, আগামী দু’বছরের মধ্যে বেইজিং তাইওয়ান আক্রমণ করে বসতে পারে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2005, 01:22 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

চীনের সামরিক অস্ত্র ভান্ডারে সম্প্রতি যোগ হয়েছে উচ্চ পর্যায়ের যুদ্ধজাহাজ, সাবমেরিন, মিসাইলসহ অত্যাধুনিক অস্ত্র, যা মার্কিন মিসাইল প্রতিরক্ষা ব্যুহকেও গুঁড়িয়ে দিতে পারে।

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এক গোয়েন্দা রিপোর্টে চীন স্থল ও নৌ দুর্গ গড়ে তোলার পদক্ষেপ নেওয়ার তথ্য রয়েছে, যা তাইওয়ানকে আক্রমন করা হচ্ছে বলে পেন্টাগন মনে করে।

৯০’এর মাঝামাঝি ও শেষে চীনের ‘নমনীয়’ প্রতিরক্ষা নীতিতে বেশ পরিবর্তন এসেছে বলে গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র চীনের তাইওয়ান আক্রমনকে প্রতিহত করার চেষ্টা করবে বলে পেন্টাগন সূত্র জানিয়েছে।