নেপালে মাওবাদীদের হাতে ৯০ স্কুলছাত্র অপহৃত
নেপালে মাওবাদী বিদ্রোহীরা একটি দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে ৯০ স্কুল ছাত্রকে অপহরণ করেছে। গত সপ্তাহে নেপাল রাষ্ট্রীয় হাইস্কুলের নবম ও দশম শ্রেণীর এসব ছাত্রকে মাওবাদীরা অপহরণ করে কোথায় নিয়ে গেছে তা এখনও জানা যায়নি। সোমবার সেনাবাহিনী একথা জানায়।
নেপালে সামরিক বাহিনীর সদর দফতর থেকে বলা হয়েছে, রাজধানী কাঠমান্ডুর ৩শ কিলোমিটার পশ্চিমে গুমলি জেলার পাউদিয়ামারি এলাকা থেকে গত ২২ জুন তাদেরকে অপহরণ করা হয়।
স্থানীয় কর্মকর্তারা জানান, মাওবাদীদের হাতে নেপালের স্কুল ছাত্র অপহরণের ঘটনা দিনে দিনে বেড়ে যাচ্ছে। সরকার এসব ঘটনায় খুবই উদ্বিগ্ন।
