২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রিদে গাড়ি বোমা বিস্ফোরণ

স্পেনের রাজধানী মাদ্রিদের পিয়েন্তা কমপ্লেক্সের বাইরে শনিবার একটি শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরিত হয়েছে। এর আগে স্পেনের বিচ্ছিন্নতাবাদী বাস্ক বিদ্রোহী ইটিএ মাদ্রিদে বোমা হামলার হুমকি দিয়েছিল। রোববার মাদ্রিদের পুলিশ একথা জানায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2005, 03:05 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

পিয়েন্তা কমপ্লেক্সের বাইরে গাড়ি পার্কিয়ের স্থানে বোমাটির বিস্ফোরণ ঘটে। এ সময় ওই স্থানটিতে লোকজন না থাকার কারণে কেউ হতাহত হয়নি। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।

উত্তর স্পেনের বাস্ক অঞ্চলের তিনটি প্রদেশের স্বাধীনতার দাবিতে বাস্ক বিদ্রোহী ইটিএ দীর্ঘদিন থেকে সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছে।