২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ সনদ স্বাক্ষরের ৬০ বছর পূর্তি

জাতিসংঘ সনদ স্বাক্ষরের ৬০ বছর পূর্তিতে এর মহাসচিব কফি আনান এই বিশ্ব সংস্থার প্রশংসা করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2005, 03:00 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে শান্তি রক্ষা, নির্বাচন আয়োজন এবং প্রাকৃতিক দুর্যোগ আক্রান্তদের ত্রাণ সহায়তার মাধ্যমে জাতিসংঘ ভূমিকা পালন করে আসছে। এছাড়াও জাতিসংঘ নতুন নতুন হুমকি, সুযোগ ও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। আনান সেপ্টেম্বরে অনুষ্ঠেয় বিশ্ব সম্মেলনে যে নেতারা অংশ নিচ্ছেন, তাদের প্রতি জাতিসংঘের সংস্কারে দৃঢ় পদক্ষেপ গ্রহণের জন্য আহবান জানান।

সান ফ্রান্সিস্কোতে জাতিসংঘ সনদ স্বাক্ষরের দিনটিকে স্মরণ করে রাখতে সেখানেই অনাড়ম্বর এক অনুষ্ঠানে মিলিত হচ্ছেন বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং জাতিসংঘের সিনিয়র নেতৃবৃন্দ। এদিন সাবেক বিশ্ব নেতারা শোভাযাত্রা করবেন। জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেল বিভিন্ন বিষয়ের ওপর আলোচনাও করবে।

তবে জাতিসংঘ বার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব অংশ নিচ্ছেন না বলে জানা গেছে।

সম্প্রতি ইরাক যুদ্ধ নিয়ে বিভক্তি এবং ইরাকে ‘খাদ্যের বিনিময়ে তেল’ কার্যক্রমে দুর্নীতির অভিযোগ ওঠায় জাতিসংঘের জন্য নাজুক সময় যাচ্ছে।