২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাডকাউ সংক্রমণের দ্বিতীয় ঘটনা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র

ম্যাডকাউ সংক্রমণের দ্বিতীয় ঘটনা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র বলেছে সাধারণ মানুষের এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2005, 04:50 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

কারণ সংক্রমিত এসব গরু কোনভাবেই মানুষের খাদ্য হিসেবে যাবে না। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

যুক্তরাষ্ট্রের কৃষি দফতর ইংল্যান্ডের ওয়েব্রিজ ল্যাবরেটরি থেকে তাদের চূড়ান্ত পরীক্ষার গ্রহণ করেছে। আর এতে ধরা পড়েছে, আক্রান্ত গরুটি বিভিন স্পোর্গিফর্ম এনসেফালোপ্যাথি (বিএসই) বা ম্যাডকাউ রোগে আক্রান্ত হয়েছে। যদিও এর আগে পরীক্ষাকালে গরুটির ম্যাডকাউ সংক্রমণের কোন লক্ষণ পাওয়া যায়নি। 

একটি নতুন প্রটোকল চুক্তিতে স্বাক্ষর করে কৃষিমন্ত্রী মাইক জোহান্স বিজ্ঞানীদের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সাথে বিএসই আক্রান্ত গরু দুটোর ব্যাপারে আরো পরীক্ষা-নিরীক্ষা করা উচিত।

ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে মাইক জোহান্স জোর দিয়ে বলেন, ম্যাডকাউ আক্রান্ত গরুটিকে ইতোমধ্যেই মেরে ফেলা হয়েছে। দুই সপ্তাহ আগে গরুটির দেহে ম্যাডকাউ রোগের লক্ষণ দেখা দেয়।