ত্রিদেশীয় সিরিজের সময়সূচি পরিবর্তন
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে যে, তারা ভারতের অনুরোধে আসন্ন ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজের সময়সূচি পরিবর্তনে রাজি হয়েছে।
আফ্রো-এশিয়া সিরিজে ভারতীয় ক্রিকেটারদের অংশ গহণের সুবিধার্থে ভারতীয় ক্রিকেট বোর্ড শিডিউল পরিবর্তনের অনুরোধ জানায়।
ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজে অংশগ্রহণ করবে শ্রীলঙ্কা, ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। সিরিজটি দুই আগষ্ট শুরু হবার কথা ছিলো। কিন্তু এখন সিরিজ শুরু হবে ৩০ জুলাই থেকে। ১১ দিনে সিরিজের সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আগষ্টের নয় তারিখে কলম্বোর প্রেমাদাসা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে চূড়ান্ত ম্যাচ অনুষ্ঠিত হবে।
নতুন সময়সূচির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অনুষ্ঠেয় টেস্ট সিরিজের সময়ও পরিবর্তিত হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হবে ১৩ জুলাই থেকে।
