২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে গেরিলাদের যে কোন মুল্যে প্রতিহত করা হবে: বুশ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ জোর দিয়ে বলেছেন, ইরাকে গেরিলাদের যে কোন মুল্যে প্রতিহত করা হবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2005, 03:10 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

ওয়াশিংটনে গত শুক্রবার ইরাকের প্রধানমন্ত্রী ইব্রাহীম আল জাফারির মধ্যে বেঠকের পর প্রেসিডেন্ট বুশ বলেন, রাজনৈতিক অগ্রগতির মাধ্যমেই আগামীতে দেশটিতে বিজয় আসতে পারে।

তিনি বলেন, ইরাক থেকে মার্কিন সেনা সম্মানজনক ভাবেই প্রত্যাহার করে নেয়া হবে। তবে এ ব্যাপারে সুনির্দিষ্টভাবে কোনো সময়সীমা বেঁধে দেওয়া ঠিক হবে না। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

ইরাকে মার্কিন বাহিনীর ওপর হামলা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছার পর প্রেসিডেন্ট বুশ আগামী মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।

প্রেসিডেন্ট বুশ বলেন, “ইরাক থেকে মার্কিন সেনাদের তাড়িয়ে দেওয়াই বিদ্রোহীদের লক্ষ্য। কিন্তু তারা এক্ষেত্রে সফল হতে পারবে না।”

ইরাকে গেরিলা তমন সম্পর্কে প্রেসিডেন্ট বুশ বলেন, “এটা একটি কঠিন কাজ। রাজনৈতিক অগ্রগতির মাধ্যমেই বিদ্রোহীদের প্রতিহত করা সম্ভব। এ প্রক্রিয়ার অংশ হিসেবে গত জানুয়ারি মাসে ইরাকে নতুন সরকার গঠিত হয়েছে এবং তারই ধারাবাহিকতায় ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী ইব্রাহীম আল জাফারি।”

এসময় ইব্রাহীম আল জাফারি বলেছেন, ইরাকে যুক্তরাষ্ট্রের সহায়তায় স্থিতিশীল ও যুগোপযোগী উন্নয়ন সম্ভব।

জাফারি বলেন, “আমাদের পেছনে ফেরার সময় নেই।” এছাড়া তিনি বুশের সাথে সাক্ষাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার মত ইরাকেও একটি বড় ধরনের মাস্টার প্ল্যান ঘোষণা দেওয়ার আহবান জানান।