আফগান পরিস্থিতি হতাশাজনক: জাতিসংঘ
আফগানিস্তানে জাতিসংঘের রাষ্ট্রদূত জিন আর্নল্ট বলেছেন, আফগানিস্তানে নির্বাচন রেখে নতুন করে সহিংসতা ঘটে চলেছে। তিনি বলেন, এর ফলে জাতিসংঘ সেখানে তাদের কর্মতৎপরতা কমাতে বাধ্য হবে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তিনি আরো বলেন, তালেবানদের এখনও প্রচুর অর্থ ও অস্ত্র রয়েছে এবং আগামী সেপ্টেম্বর মাসে আফগানিস্তানে পার্লামেন্ট নির্বাচন উপলক্ষে তালেবানরা যে কোনও ধরনের প্রোপাগান্ডা চালাতে পারে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
তিনি নিরাপত্তা পরিষদে আরও বলেন, তালেবানরা সাধারণ আফগান নাগরিকদের চেয়ে বেশি আক্রমণাত্মক। তারা সংঘবদ্ধভাবে সহিংসতা চালিয়ে যাচ্ছে।
আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা অভিযোগ করেছেন, পাকিস্তান সীমান্তে আশ্রয় নেওয়া বিদ্রোহীদের কারণেই সহিংসতা বেড়ে যাচ্ছে। তারা ইসলামাবাদ সরকারের কাছে জঙ্গিদের প্রতিহত করার আহবানও জানিয়েছেন।
আর্নল্ট আরও বলেন, গত বছর একই সময়ে আফগানিস্তানে সহিংসতা বেড়ে গিয়েছিলো। কিন্তু আগামী সেপ্টেম্বরের আগে এ সহিসংতার অবসান ঘটাতে হবে।
পাকিস্তান এবং আফগানিস্তানে বহুজাতিক বাহিনীকে সাহায্য সহযোগিতা করলে পরিস্থিতির উন্নয়ন সম্ভব।
আর্নল্ট বলেন, “আফগান ও পাকিস্তান সরকার এবং বহুজাতিক বাহিনীর মধ্যে সাহায্য সহযোগিতা জোরদার করা হলে তালেবান দমনে গত বছরের চেয়ে বেশি সফলতা আসবে।”
