২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামি আক্রান্ত এলাকা পুনর্গঠনে কমপক্ষে ১০ বছর কাজ করতে হবে : জাতিসংঘ

এশিয়ায় সুনামি আক্রান্ত দেশগুলোর জন্য ব্যাপক পরিমাণ সাহায্য সহযোগিতা পাওয়া সত্ত্বেও পুনর্গঠনে কমপক্ষে ১০ বছর কাজ করতে হবে বলে শুক্রবার জাতিসংঘের জরুরি ত্রাণ তৎপরতার সমন্বয়কারী জেন ইজিল্যান্ড জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2005, 02:00 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

গত বছর এশিয়ার বেশ কয়েকটি দেশে মাত্র ৫ থেকে ১০ সেকেন্ডের সুনামিতে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি সাধিত হয়। এর ফলে ২ লাখ ২৫ হাজার মানুষ উদ্বাস্তু হয়ে পড়ে।

এক সংবাদ সম্মেলনে জেন ইজিল্যান্ড বলেন, “সব ধরনের ক্ষতি কাটিয়ে উঠতে কমপক্ষে ৫ থেকে ১০ বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। তবে আমরা দীর্ঘ সময়ের জন্য পুনর্গঠন কাজ করতে প্রস্তুত।”

ইজিল্যান্ড বলেন, সুনামি আক্রান্ত দেশগুলো পুনর্গঠনে অপ্রত্যাশিত সাড়া পাওয়া গেছে। ৯০টি দাতা দেশ ইতোমধ্যে প্রতিশ্রুতি অনুযায়ী ১১ বিলিয়ন ইউএস ডলার সাহায্য দিয়েছে।

ইজিল্যান্ড বলেন, “ বিশ্ববাসীর এমন সাড়ায় আমি অভিভূত। একই সাথে তিনি আরও বলেন, ভবিষ্যত পুনর্গঠন কাজ অবশ্যই আমাদের সঠিকভাবে করতে হবে।

ইজিল্যান্ড বলেন, অবকাঠামোগত কাজ অবশ্যই স্থানীয় বাসিন্দা এবং সরকারের সাথে পরামর্শের মাধ্যমে সম্পন্ন করতে হবে। তিনি বলেন, দেরিতে বাস্তবায়ন হওয়া প্রকল্পের অনেক ক্ষতিকর দিকও রয়েছে। কারণ সুনামি আক্রান্তদের জন্যই জরুরি ভিত্তিতে এসব প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়ন সুনামি আক্রান্ত দেশগুলোর জন্য ২ দশমিক ৩ বিলিয়ন ইউএস ডলার সাহায্য দেওয়ার দিয়েছে।