রাশিয়ার জনসংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে
রাশিয়ার সরকারি পরিসংখ্যানে দেখা গেছে সেদেশের জনসংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। তাদের হিসেব অনুযায়ী রাশিয়ায় প্রতি ঘন্টায় ১০০ লোক মারা যাচ্ছে।
জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে, এখন থেকেই সচেতন না হলে দেখা যাবে একবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে রাশিয়ার জনসংখ্যা এক-তৃতীয়াংশ কমে গেছে।
বিশেষজ্ঞদের পরামর্শ, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নত জীবনযাপনের সুযোগ-সুবিধা সৃষ্টিই পারে জনসংখ্যার দ্রুত নিম্নগমন ঠেকাতে। তবে রাশিয়ার পরিসংখ্যানবিদরা বলেন, ঐতিহাসিকভাবেই নিম্ন জন্ম হার এবং জনসংখ্যা হ্রাস পাওয়ার ব্যাপারে আর্থিক উন্নয়নের ব্যাপারটি ইতিবাচক প্রভাব ফেলতে পারছে না।
সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ায় দারিদ্রের সংখ্যা অর্ধেকে নেমে এসেছে এবং দেশের অধিকাংশ অঞ্চলেই মৃত্যুহার জন্ম হারের চেয়ে বেশী।
পরিসংখ্যানে দেখা যায়, আজকে রাশিয়ায় জন্ম নেওয়া একটি শিশু তার ১৬তম জন্মদিন দেখে যেতে পারে না। জীবনযাত্রা সর্ম্পকিত রোগে ভুগে প্রচুর লোক মারা যায়, অথচ পাশ্চাত্যে এসব রোগে আরোগ্যলাভ সম্ভব।
অনেক রাশিয়ান রাজনীতিবিদ এ অবক্ষয়ের জন্য দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক এবং সামাজিক অবস্থাকেই দায়ী করেছে। এটা অস্বীকার করার সুযোগ নেই যে, সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর লাখ লাখ রাশিয়ান ক্ষুধা-দারিদ্রের মুখে পতিত হয়।
