চীনে ফোন ব্যবহারের সংখ্যা দাড়িয়েছে ৬৯ কোটি ২০ লাখ
চলতি বছরের মে মাসের শেষে চীনে ফোন ব্যবহারের সংখ্যা দাড়িয়েছে ৬৯ কোটি ২০ লাখ। মঙ্গলবার চীনের ইনফরমেশন ইন্ডাস্ট্রি মন্ত্রণালয় (এমআইআই) এ তথ্য জানিয়েছে।
এমআইআই জানায়, এ বছরের প্রথম পাঁচ মাসে নতুন ফোন ব্যবহার বেড়েছে ৪ কোটি ৪৮ লাখ। এর মধ্যে মোবাইল ফোনের ব্যবহার বেড়েছে ২ কোটি ৩৭ লাখ। ফলে এ বছরের মে মাস শেষে মোট মোবাইল ফোনের পরিমান দাড়িয়েছে ৩৫ কোটি ৮০ লাখ।
মোবাইল ফোন যোগাযোগের তীব্র প্রতিযোগীতার মধ্যেও স্থায়ী সংযোগ ফোনের সংখ্যা পাঁচ মাসে ২ কোটি ১০ লাখ বেড়ে মোট স্থায়ী সংযোগ ফোনের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ কোটি ৩০ লাখ।
মন্ত্রনালয় জানায়, ডাক ও টেলিযোগাযোগ খাতে প্রথম পাঁচ মাসে গত বছরের একই সময়ের তুলনায় চীনের মোট আয় সাড়ে ১০ শতাংশ বেড়ে দাড়িয়েছে ২৫৬ দশশিক ১১ বিলিয়ন ইউয়ান। অন্যদিকে একই সময়ের তুলনায় টেলিযোগাযোগ খাতে ১০ দশশিক নয় শতাংশ বেড়ে দাড়িয়েছে ২৩২ দশশিক ৮১ বিলিয়ন ইউয়ান।
