ব্রাসেলসে জি-৪ পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী আসন লাভের জন্য উঠেপড়ে লেগেছে ভারত, জাপান, ব্রাজিল এবং জার্মানি।
ব্রাসেলসে তাদের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসেছে কি করনীয় তা নির্ধারণ করতে। তারা জাতিসংঘের মহাসচিব কফি আনানের উদ্যোগকে স্বাগত জানান। বর্তমান নিরাপত্তা পরিষদে স্থায়ী ৫ সদস্য চায় না এই এলিট ক্লাবে অন্য কোনী দেশ যোগ দিক। তারা এর সরাসরি বিরোধিতা না করলেও ভেটো পাওয়ারের মর্যাদা আর কেউ পাক তা তাদের কাঙ্খিত নয়।
অন্যদিকে চারজাতি চায় তাদের নিরাপত্তা পরিষদে স্থায়ী আসন লাভসহ সদস্য সংখ্যা ১৫ থেকে বেড়ে ২০ করা হোক। জাতিসংঘের সাধারণ অধিবেশনে সদস্য সংখ্যা বাড়ানোর খসড়া সিদ্ধান্ত নিয়ে ভোটাভুটিতে কি কৌশল অবলম্বন করা হবে ব্রাসেলস বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীরা তাই নির্ধারণ করবেন।
জাতিসংঘে জি-৪ দেশগুলোর স্থায়ী সদস্য হিসেবে নিরাপত্তা পরিষদে অর্ন্তভূক্তির ব্যাপারে অন্যান্য দেশের ব্যাপক সর্মথন রয়েছে। ভেটো ক্ষমতাসহ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ লাভের জন্য তারা ১০ বছর ধরে অপেক্ষা করছে। যুক্তরাষ্ট্র অবশ্য এ সিদ্বান্ত মানতে রাজী নয়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কন্ডোলিসা রাইস জাপান নেতাদের চারজাতি ঐক্য ভেঙ্গে দিতে বলেছেন।
চার জাতি অবশ্য তাতে হতোদ্যম হয়নি, বরং তাদের দাবি পূরণে তারা ঐক্যবদ্ধভাবে দৃঢ় অবস্থান নিয়েছে এবং চারজাতির প্রতিটি দেশকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী আসন লাভের জন্য জোরালো আবেদন জানিয়েছে।
