জিহ্বায় গুলি নিয়ে বিপাকে কোলম্যান
প্রচণ্ড মাথাব্যথা, স্ফীত অধর আর পোড়া ক্ষত নিয়ে একা একাই হেটে হাসপাতালে যান ওয়েনডেল কোলম্যান।
কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে দেখেন তার জিহ্বায় আটকে আছে একটি বুলেট।
৪৭ বছর বয়সী কোলম্যান পুলিশকে এ ব্যাপারে বলেন, এক মহিলার সাথে বিবাদ চলাকালে তার মুখে বন্দুক তাক করে গুলি করে মহিলাটি। জিহ্বায় গুলি নিয়েই বাড়িতে ঘুমাতে যান কোলম্যান। কিন্তু তীব্র মাথাব্যথা হলে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি।
হাসপাতাল কর্তৃপক্ষ বুলেটটি নিয়ে কি করেছে তা অবশ্য জানা যায়নি।
