ফ্লোরিডার বহুল আলোচিত মহিলা টেরী শিয়াভোর সমাধি সম্পন্ন
মার্কিন যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত মস্তিষ্কে ক্ষতিগ্রস্ত মহিলা টেরি শিয়াভো (৪১), যিনি ১৯৯০ সাল থেকে নিস্তেজ অবস্থায় শয্যাশায়ী ছিলেন এবং তার মৃত্যুর অধিকার নিয়ে ব্যাপক রাজনীতিও হয়েছিল, সোমবার ফ্লোরিডায় তার সমাধি সম্পন্ন হয় বলে জানান স্বামির আইনজ্ঞ।
আদালতের নির্দেশ অনুযায়ী টিউব দিয়ে খাবার দেওয়া বন্ধ করার ১৩ দিন পর গত ৩১ মার্চ তার মৃত্যু হয়। শিয়াভোর ইচ্ছানুযায়ী তাকে দাহ হরা হয়েছিল। মৃত্যুর প্রায় ৩ মাস পর তার চিতাভস্ম হস্তান্তর করা হয় । আরও পাঁচদিন পর ময়নাতদন্তে তার মস্তিস্ক মারাত্ম¡ক ভাবে ক্ষতিগ্রস্ত ছিল এবং তাকে বাঁচানো কোন ভাবেই সম্ভব ছিল না বলে প্যাথলজিস্ট রিপোর্ট প্রকাশ করার পর তার অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
সমাধিস্থল সিলভান আব্বি ম্যামোরিয়াল পার্কে এসময় উপস্থিত ছিলেন তার স্বামি মাইকেল শিয়াভো, তার কয়েকজন ভাই এবং একজন পাদ্রী। এটর্নি জর্জ ফেলোস এ তথ্য জানান।
টেরির মা-বাবা ও স্বামীর মধ্যে দীর্ঘদিনের যে আইনি লড়াই চলছিল কোর্ট সবসময়ই মৃত্যুর পক্ষেই রায় দিয়েছে। এর ফলে ময়নাতদন্তের রির্পোট কোর্টের যুক্তিযুক্ত প্রমাণ করল। প্যাথলজি রির্পোটে স্পষ্ট বলা হয় যে টেরি বোধশক্তিহীন অবস্থায় বেঁচে ছিলেন।
টেরি যাতে দু:সহ যন্ত্রণা থেকে মুক্তি পায় সেজন্য স্বামি মাইকেল তার মৃত্যুর অনুমতি চেয়েছিলেন। কিন্তু টেরির মা-বাবার বিশ্বাস ছিল যে তাদের মেয়ে হয়তো একদিন আরোগ্য লাভ করবে। ৭ বছর যাবৎ তাকে বাঁচিয়ে রাখার জন্য আইনী লড়াই চালিয়ে গেছেন তারা।
বহুল বির্তকিত এ বিষয়টি এতদূর গড়ায় যে, মার্কিন কংগ্রেস এবং প্রেসিডেন্ট বুশও তার মৃত্যুর পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু কোর্ট শেষ পর্যন্ত তার মৃত্যুর অধিকারের পক্ষেই রায় দেয়।
টেরির মা-বাবা মেয়ের সমাধি দিতে চাইলেও কোর্ট স্বামীর পক্ষে রায় দেয়। মাইকেল শিয়াভো তার শ্বশুড়-শ্বাশুড়ীকে সমাধিস্থল সম্পর্কে জানালেও তারা উপস্থিত থাকেননি।
