২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের ধর্মশালায় সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত

হিমাচল প্রদেশের ধর্মশালায় একটি বাস মঙ্গলবার ভোরে গিরিখাতে পড়ে গেলে ১৮ জন নিহত এবং ২০ জন মারাত্মকভাবে আহত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2005, 10:15 AM

Updated : 26 Apr 2022, 05:47 PM

বাসটি ৪০ জন যাত্রী নিয়ে জাওয়ালাজি থেকে মানালি যাওয়ার পথে সড়ক দুর্ঘচনায় পতিত হয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

পুলিশ জানায়, বাসটি ধর্মশালাতে বিরতির পর যাত্রা শুরু করলে চরণখাদ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে যায়। যাত্রীদের অধিকাংশই ছিল গুজরাটের একটি কম্পিউটার কোম্পানীর চাকুরিজীবী।

ধর্মশালার সুপারিটেনডেন্ট অব পুলিশ সাতিন্দার পাল সিং জানান, এ পর্যন্ত ১৮ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ২০ জনকে ধর্মশালার জোনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।