এখন থেকে আলঝাইমার আগেভাগেই নির্ণয় করা যাবে
মরণব্যাধি আলঝাইমার এখন প্রতিরোধযোগ্য। বিজ্ঞানীরা দাবী করছেন লক্ষণ দেখা দেয়ার নয় বছর আগেই কে আলঝাইমারে আক্রান্ত হবেন তা নির্ণয় করা সম্ভব।
বিষয়টি এখনও প্রমাণের অপেক্ষায় থাকলেও বিজ্ঞানীরা এ ব্যাপারে বেশ আশাবাদী। মস্তিষ্কের স্মৃতি-নির্ণায়ক অংশের সূক্ষ পরিবর্তন লক্ষ্য করে আলঝাইমারের আগাম আভাস দেয়া সম্ভব হবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
আলঝাইমার এ্যাসেসিয়েশন-এর এক সম্মেলনে বিস্ময়কর এই তথ্য জানানো হয়। মূলত রোগটির আগাম সনাক্তকরণ ও সম্ভাব্য প্রতিরোধ গড়ে তুলতেই এই গবেষণা চালানো হয়।
বিজ্ঞানীরা বলেছেন, মস্তিষ্কের হিপোক্যাম্পাস অংশের শক্তিক্ষয় মেপে আলঝাইমার রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সঠিকভাবে হিসাব করা যাবে।
তবে আলঝাইমারের আগাম পূর্বাভাস নৈতিক বিতর্কের জন্ম দিতে পারে, কারণ আগাম জেনে চিকিৎসার অভাবে বসে থাকা রোগীর মানসিক গড়নে তীব্র নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
