২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের কাছ থেকে রাডার সিস্টেম কিনবে শ্রীলংকা

শ্রীলংকার বিদ্রোহী দল লিবারেশন টাইগার অব তামিল ইলম বা এলটিটি সম্প্রতি আকাশ প্রতিরক্ষা বুহ্য ‘অর্জন’ করার পরপরই শ্রীলংকা সরকার ভারতের কাছ থেকে রাডার সিস্টেম কেনার ব্যাপারে দুটি চুক্তি স্বাক্ষর করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2005, 12:27 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

সেইসাথে ভারত ও শ্রীলংকা অর্থনৈতিক, শিক্ষা এবং উন্নয়ন খাতে সহযোগিতার ব্যাপারেও একমত হয়েছে।

শ্রীলংকার পররাষ্ট্র মন্ত্রী লক্ষণ কাদিরগামা শ্রীলংকায় সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী কে নটবর সিং-এর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ব্যাপারে তাদের সিদ্ধান্তের কথা জানান।

তবে ঠিক কখন তারা রাডার সিস্টেম ক্রয় করতে যাচ্ছেন এ ব্যাপারে কাদিরগামা মন্তব্য করতে অস্বীকৃতি জানান।