২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে ৩০ জন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে

চীনের দক্ষিণাঞ্চলে একটি হোটেলে শুক্রবার রাতে আগুন লাগলে ৩০ জন মারা যায় ও ১৫ জন আহত হয়। হোটেলে তখন কত লোক ছিল তা জানা যায়নি বলে সরকারী বার্তা সংস্থা জিনহুয়া জানায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2005, 10:35 AM

Updated : 26 Apr 2022, 05:45 PM

গোয়াংডং প্রদেশের সানতাও শহরে একটি চারতলা হোটেলের টপ ফ্লোরে আগুনের সূত্রপাত ঘটে। প্রাথমিক রির্পোটে পাঁচজন মারা যাওয়ার কথা বলা হলেও উদ্বারকারী দল পরে আরও মৃতদেহের সন্ধান পায়। এ প্রদেশে এর আগেও ডজনখানেক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সর্বশেষ এই অগ্নিসংযোগের ঘটনার তদন্তের কাজ অব্যাহত রয়েছে।