বিদ্যুৎ বিভ্রাটের কবলে পর্যটন নগরী দুবাই
বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাটের কারণে বৃহস্পতিবার সংযুক্ত আরব আমীরাতের দ্বিতীয় সম্পদশালী নগরী ও পর্যটকদের আকর্ষনীয় স্থান দুবাই’র জীবনযাত্রা ব্যাহত হয়।
পুলিশ ও সেবাধর্মী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা জানায়, সকাল পৌনে দশটায় বিদ্যুৎ চলে যাবার পর দুবাইর বিভিন্ন আবাসিক এলাকা, পর্যটন কেন্দ্র এবং বিপনি বিতানে তীব্র তাপদাহে মানুষ অতীষ্ট হয়ে পড়ে। এর ফলে মোবাইল ফোনের সংযোগে বিঘ্ন দেখা দেয়। ট্রাফিক সিগনাল কাজ না করায় ব্যস্ততম নগরী দুবাই রূপ নেয় যানজটের শহরে।
বৃহস্পতিবার সেখানে ৪১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।
