রাজনৈতিক আদর্শের কারণে চীনের অগ্রসরমান অর্থনীতি হুমকির সম্মুখীন
যদিও চীনের অর্থনীতিতে আশাব্যঞ্জক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তবে তা ঝুঁকিমুক্ত নয়।
জ্বালানি সম্পদের অন্যতম ভোক্তা হচ্ছে চীন। চীনের অগ্রসরমান শিল্প কারখানা দেশের এক বিলিয়ন মানুষের দারিদ্র্য দূরীকরণে নিয়োজিত।
পুলিৎজার পুরষ্কার বিজয়ী সাংবাদিক ইয়ান জোনসন তার “ওয়াইল্ড গ্রাস” গ্রন্থে চীনের অর্থনৈতিক প্রক্রিয়া হুমকির সম্মুখীন উল্লেখ করে বলেন, “আধুনিক চীনে রয়েছে পরিবর্তনের তিনটি প্রতিচ্ছবি।”
জনসন বলেন, “যে কোন ভাবেই হোক চীনের রাজনীতি ও অর্থনীতি আজ একই বিন্দুতে। রাজনৈতিক সংস্কার চীনের অর্থনীতিতে পরিবর্তন আনতে সক্ষম। এতে দেশের অনেক মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে।”
