২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসিডেন্ট বুশ ৫ জনকে সাধারন ক্ষমা করেছেন

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ রাষ্ট্রপতির ক্ষমতাবলে বুধবার ৭ জন দন্ডপ্রাপ্ত ব্যক্তিকে সাধারণ ক্ষমা করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2005, 02:04 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

এর মধ্যে ১৯৭৮ সালে বিমান বাহিনী কর্তৃক কোর্ট মার্শালপ্রাপ্ত ব্যক্তিও রযেছেন। বুশ গত ৫২ মাসে মৃত্যু দন্ডপ্রাপ্ত আসামীসহ ৪৬ জনকে সাধারন ক্ষমা করেন।

বুশের পিতা সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ ১৯৮৯-১৯৯৩ সময়ে ক্ষমতায় থাকাকালীন ৭৭ জনকে সাধারন ক্ষমা ঘোষণা করেছিলেন। আর সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট ক্লিনটন তার আট বছর ক্ষমতায় থাকাকালীন ৪৫৬ জনকে সাধারন ক্ষমা করে গেছেন। হোয়াইট হাইসে তার শেষ কর্ম দিবসেই তিনি ১৭৬ জনকে শাস্তি মওকুফ করেন। অপরাধ সাধারন মানের হওয়ায় অনুকম্পা দেখানো সহজ হয়।

তবে কিছু অনুকম্পার কারণে দন্ডপ্রাপ্তদের কারাগারের চার দেওয়ালের ভেতর যেতে হয়নি। যেমন, ১৯৭৪ সালে মার্কিন প্রেসিডেন্ট ফোর্ড তার পূর্বসূরী রিচার্ড নিক্সনের দন্ড কমিয়ে দেন এবং জেলে যাওয়ার হাত থেকে রক্ষা করেন।