ইরাক যুদ্ধের ফলে মার্কিন সেনা কর্মকর্তাদের বিবাহ-বিচ্ছেদ বেড়ে গেছে
ইরাক এবং আফগানিস্তানের যুদ্ধের কুফল এবার আঘাত হেনেছে মার্কিন সেনা কর্মকর্তাদের পারিবারিক জীবনে।
পেন্টাগনের এক রিপোর্টে বলা হয়েছে গত কয়েক বছর ধরে মার্কিন সেনাদের বিবাহ বিচ্ছেদের মাত্রা দ্রুত বেড়ে গেছে। ২০০৪ সালে বিবাহবিচ্ছেদের মাত্রা ২০০২-এর চেয়ে তিনগুণ বেড়ে যায়।
সামরিক তথ্য অনুযায়ী দীর্ঘ সময় পরিবার থেকে দূরে থাকা , সময় দিতে না পারা, যুদ্ধের টানাপোড়েন এবং রণক্ষেত্র থেকে ফিরে এসে পারিবারিক জীবনে মানিয়ে নিতে না পারা এসবই বিবাহ-বিচ্ছেদের জন্য দায়ী।
মার্কিন সেনাদের সাধারণত ১২ মাসের জন্য ইরাক ও আফগানিস্তানে পাঠানো হয়।
