ভারতের রাষ্ট্রপতি এপিজে কালাম মেয়াদ শেষে শিক্ষকতায় ফিরে যাবেন
ভারতের রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম তার মেয়াদ শেষে শিক্ষকতা পেশায় ফিরে যাবেন বলে জানিয়েছেন। একই সঙ্গে তিনি ভারতকে একটি উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করার প্রয়াস অব্যাহত রাখবেন।
কালাম বলেন, “আমি ভারতকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে দেখতে চাই। দেশটির শত কোটি মানুষের মধ্যে হাসি দেখতে আমি উদগ্রীব।”
রাশিয়া, সুইজারল্যান্ড, আইসল্যান্ড এবং ইউক্রেনে ১৪ দিনের সফর শেষে দেশে ফিরে তিনি সাংবাদিকদের বলেন, “রাষ্ট্রপতি হিসেবে আমার মেয়াদ শেষ হয়ে যাওযার পর আমি শিক্ষকতা পেশায় ফিরে যাব।”
তিনি আরও বলেন, ২০২০ সালের মধ্যে ভারত যাতে উন্নত রাষ্ট্রের মর্যাদা পায় তার জন্য আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
