দলের সভাপতির পদ থেকে বিজেপি নেতা আদভানির পদত্যাগ
ভারতীয় লোক সভায় বিরোধী দলীয় নেতা ও ভারতীয় জনতা পার্টি’র (বিজেপি) প্রেসিডেন্ট এলকে আদভানি তার দলীয় পদ থেকে সড়ে দাঁড়িয়েছেন।
পাকিস্তানের স্থপতি মোহাম্মদ আলী জিন্নাহ সম্পর্কে প্রশংসাসূচক বিবৃতি দেয়ায় রাষ্ট্রিয় সেবক সংঘ (আরএসএস) আদভানিকে এ বিবৃতি প্রত্যাখান করার জন্য চাপ দেয়। আদভানি তা না মেনে দল থেকে নিজেকে সড়িয়ে নেন।
বিজেপি’র সাধারণ সম্পাদক সঞ্জয় যোশির কাছে মঙ্গলবার সকালে নয়াদিল্লীর নিজ বাসভবনে আদভানি পদত্যাগপত্র তুলে দেন। তার বাসভবনে জরো হওয়া সাংবাদিকদের কাছেও বিবৃতির একটি কপি পাঠানো হয়।
করাচি থেকে দেশে ফিরে এসেই বিবৃতি সহকারে যোশিকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে আদভানি উল্লেখ করেন, আমি দলের প্রেসিডেন্ট পদ থেকে মুক্তি চাওয়ার ব্যাপারে দলকে অনুরোধ করার সিদ্ধান্ত নিয়েছি।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিজেপি’র সাবেক প্রেসিডেন্ট অটল বিহারি বাজপেয়ি মঙ্গলবার পর্যন্ত পাকিস্তানের স্থপতি মোহাম্মদ আলী জিন্নাহ সম্পর্কে এলকে আদভানির মন্তব্য প্রসঙ্গে বলেন, বিজেপি প্রেসিডেন্টের মন্তব্যকে আসলে বিকৃত করা হয়েছে।
দিল্লি যাওয়ার প্রাক্কালে উত্তর ভারতের কুল্লুর কাছাকাছি ভান্তর বিমানবন্দরে সাংবাদিকদের উদ্দেশ্যে বাজপেয়ি বলেন, যাই বলা হোক না কেন সেগুলো বিকৃত করা হয়েছে। জিন্নাহ সম্পর্কে যা বলা হয়েছে তার সঠিক উপস্থাপন হয়নি।
জিন্নাহ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বাজপেয়ি বলেন, জিন্নাহ পাকিস্তান এবং ভারতের মধ্যে সম্প্রিতীর সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলেন। কিন্তু তার ইচ্ছাকে অপর কোনও পাকিস্তানি নেতা সমর্থন দেয়নি।
হিন্দু জাতীয়তাবাদী ও ভারতীয় লোক সভার প্রধ্না বিরোধী দল বিজেপি’র প্রধান আদভানি সপ্তাহব্যাপী পাকিস্তান সফরের সময় জিন্নাহ সম্পর্কে মন্তব্য করায় সংঘ পরিবারে হৈ চৈ পড়ে যায়।
রাষ্ট্রিয় সেবক সংঘ পরিবারের হিন্দু মৌলবাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ আদভানির বক্তব্যকে ইস্যু করে মন্তব্য করেছে অটল-আদভানি’র যুগ শেষ। প্রতিত্তোরে বাজপেয়ি বলেছেন তার যুগ এখনও শুরুই হয়নি, এর শেষ হয় কীভাবে।
বাজপেয়ি পাকিস্তান-ভারত সম্পর্ক উন্নয়নে সন্তোষ প্রকাশ করে বলেছেন তিনিও এ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে অবদান রেখেছেন।
