২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কল্যাণ তহবিল গঠনের উদ্দেশ্যে বলিউড তারকাদের প্রীতি ক্রিকেট ম্যাচ ১০জুন

ভারতীয় চলচ্চিত্র তারকারা এবার ব্যাট-বল হাতে মাঠে নামছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2005, 04:34 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

‘চলচ্চিত্র শিল্পীদের কল্যাণ তহবিল গঠনের’ লক্ষ্যে অ্যামস্টার্ডাম অলিম্পিক স্টেডিয়ামে ১০ জুন এক জমকালো ক্রিকেট ম্যাচে অংশ নিবেন ভারতের স্বনামধন্য চলচ্চিত্র তারকাগণ। আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র একাডেমী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

সুপারস্টার শাহরুখ খান ও ঋত্তিক রোশন নেতৃত্বে খেলাটিতে অংশ নিবেন অভিষেক বাচ্চন, অনিল কাপুর, বিবেক ওবের, সাইফ আলী খান, ফারদিন খান ও যায়েদ খান সহ আরও অনেকে। সাবেক ক্রিকেট তারকা আজহারউদ্দিন ও অরবিন্দ ডি সিলভাও ম্যাচে উপস্থিত থাকবেন ।

এছাড়া চলচ্চিত্র তারকা প্রীতি জিনতা, কারিনা কাপুর, মনিসা কৈরালা, দিয়া মির্জা, এষা দেওল সহ অন্যান্যরা খেলোয়াড়দের উৎসাহ দেবার জন্য মাঠে উপস্থিত থাকবেন।