২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে ল্যান্ড মাইন বিস্ফোরণ, ৩৭ বাস যাত্রী নিহত

নেপালের দক্ষিণাঞ্চলে ল্যান্ড মাইন বিস্ফোরণে একটি যাত্রী বোঝাই বাসের কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছে। সোমবার নেপাল কর্তৃপক্ষ একথা জানায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2005, 03:57 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

নেপালের চিতোয়ান জেলায় এই বিস্ফোরণে ৭০ জন আহত হয়েছে। সামরিক বাহিনী বলছে, বাসটি মাওবাদী গেরিলাদের নাশকতামূলক কর্মকান্ডের শিকার হয়েছে।

বিস্ফোরণে বাসটি পুরো বিধ্বস্থ হয় এবং বাসের ভেতরে যাত্রীদের ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখা গেছে।

উল্লেখ্য, ১৯৯৬ সালে নেপালে রাজতন্ত্রবিরোধী মাওবাদী সশস্ত্র সংগ্রাম শুরু হওয়ার পর নেপালে যে কয়টি বড় আকারের হামলা হয়েছে তার মধ্যে এটি অন্যতম।

আহতদের উদ্ধারের জন্য ঘটনাস্থলে আটটি এ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

স্থানীয় একজন কর্মকর্তা জানান, হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার কাজ চলছে। তবে বিদ্রোহীদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে হামলার দায়দায়িত্ব স্বীকার করা হয়নি।

সামরিক বাহিনী জানায়, নেপালে গত কয়েক বছরে সহিংসতায় কমপক্ষে ১২ হ্জাার মানুষ প্রাণ হারিয়েছে।

মানবাধিকার গ্রুপগুলো এজন্য মাওবাদী গেরিলা এবং সামরিক বাহিনী উভয়কেই দায়ী বলে মনে করে।