দক্ষিণ লেবাননের নির্বাচনে হিজবুল্লাহ’র জয়
সিরিয়ার গোঁড়া অনুগত দল হিজবুল্লাহ এবং আমল মিলিশিয়া লেবাননের সাধারণ নির্বাচনে দক্ষিণাঞ্চলীয় আসনগুলোতে জয়ী হয়েছে।
অধিকাংশ শিয়া মুসলমান এই জয়কে ইসরায়েল বিরোধী গেরিলাদের জয় বলেই দেখছেন।
এদিকে সোমবারে সরকার পক্ষ থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা দেয়ার আগেই আমল মিলিশিয়া ও হিজবুল্লাহ দল পুরো ২৩ টি আসনেই জয়ী হয়েছে বলে দাবী করেছে। বেসরকারী এক ফলাফলে দেখা গেছে এই জোট শতকরা ৮০ ভাগেরও বেশি ভোট পেয়েছে ।
ফলাফল ঘোষণার পরপরই শত শত আমল মিলিশিয়া ও হিজবুল্লাহ সমর্থক দলীয় পতাকা উড়িয়ে আনন্দ প্রকাশ করে।
