২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাতিন আমেরিকায় গণতন্ত্র জোরদারের আহ্বান জানিয়েছেন রাইস

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস্ (ওএএস)-এর সদস্য দেশগুলোর প্রতি লাতিন আমেরিকায় গণতন্ত্র জোরদার করার আহ্বান জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2005, 12:10 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

ফ্লোরিডায় ওএএস সম্মেলনে তিনি বলিভিয়া, ইকুয়েডর এবং হাইতির উত্তেজনাকর রাজনৈতিক পরিস্থিতির ওপর গুরুত্ব দিয়ে বলেন, ব্যক্তিগতভাবে বা দলগতভাবে ওএএসভুক্ত দেশগুলোতে গণতন্ত্র সম্প্রসারণে বিকাশ ও সংহতকরণে সকলের সক্রিয় ভূমিকা রাখা উচিত।

এদিকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ যুক্তরাষ্ট্রকে ‘বৈশ্বিক স্বেচ্ছাচারিতা/একনায়কতন্ত্র’ কায়েমের দায়ে অভিযুক্ত করে বলেন, যুক্তরাষ্ট্র ওএএস-এর মাধ্যমে ভেনিজুয়েলার সরকারকে নজরবন্দী করতে চায়। তিনি আরও বলেন, যদি কোনও সরকারকে ওএএস-এর মাধ্যমে নজরে রাখতে হয় তবে মার্কিন সরকারকেই রাখা উচিত।

৩৪টি লাতিন আমেরিকান এবং ক্যারিবিয়ান দেশের মন্ত্রীরা ফ্লোরিডার ফোর্ট লডারডেলে ওই অঞ্চলের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করার জন্য সমবেত হয়েছেন।

সম্মেলনে ওই অঞ্চলের একমাত্র কমিউনিস্ট রাষ্ট্র কিউবাতেও ওএএস-এর মাধ্যমে গণতন্ত্র সম্প্রসারণের জন্য আবেদন করা হয়।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রোর প্রেসিডেন্ট হওয়ার দু’বছর পর ১৯৬১ সালে কিউবাকে ওএএস থেকে বহিষ্কার করা হয়।