২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় সৌন্দর্য্য কেন্দ্র চালাতে হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি লাগবে

এখন থেকে মালয়েশিয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া কঠোর বিধিনিষেধ মেনে নিয়ে চলার অঙ্গীকার করলে তবেই ব্যবসা চালানোর অনুমতি পাবে সৌন্দর্য্য কেন্দ্রগুলো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2005, 03:10 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

স্বাস্থ্য মন্ত্রণালয়য়ের ডিরেক্টর-জেনারেল দাতুক ড. ইসমায়েল মেরিকান বলেন, আগামী বছর দেশটি কসমেটিকস এ্যাক্ট পাস করতে যাচ্ছে। ফলে সৌন্দর্য্য সম্পর্কিত যেকোনও বিষয় এই আইনের আওতায় পড়বে।

সৌন্দর্য্য কেন্দ্রগুলো যাতে রেজিস্টার্ড পণ্য এবং নির্ভরযোগ্য মানুষ দ্বারা পরিচালিত হয়, তা নিশ্চিত করতেই মালয়েশিয়ার সরকারের এ উদ্যোগ।

সৌন্দর্য্য কেন্দ্রগুলোর ওপর প্রকাশিত বিভিন্ন রিপোর্টের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয় তদন্ত সাপেক্ষে এ ধরণের সিদ্ধান্ত নেয়। ‘আমরা এসব সৌন্দর্য এবং স্লিমিং সেন্টারগুলো বন্ধ করে দিচ্ছি না, বরং কারা এগুলো পরিচালিত করছে এবং এখানে কি ধরণের সেবা ও পণ্য ব্যবহার করা হচ্ছে সেসব বিষয় নিয়েই আমরা কাজ করব।’

এসব স্লিমিং সেন্টারে ব্যায়াম অথবা ডায়েটিং করানো হলেও ভিটামিন ‘সি’ বা এই জাতীয় কোন কিছু ইকজেকশনের মাধ্যমে পুশ করতে হলে রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিতে হবে। বেশ কিছু সৌন্দর্য্য কেন্দ্রে ডাক্তার ও বিশেষজ্ঞ রাখা হলেও তারা রেজিস্টার্ড নয়। সেখানে অননুমোদিত পণ্যও ব্যবহৃত হয়ে থাকে।

কয়েকটি স্বাস্থ্য কেন্দ্রে গত মাসে অযোগ্য চিকিৎসক দ্বারা বয়স নিরোধক চিকিৎসা করানো হয়েছে জানতে পেরে মালেয়শিয়ান মেডিক্যাল এসোশিয়েশন উদ্বিগ্ন হয়ে পড়ে। এ ধরণের আরও বেশ কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে মালয়েশীয় সরকার এ সিদ্ধান্ত গ্রহণ করল।