২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বের বিভিন্ন শহরে ব্যয়বহুল অফিস ভাড়ার মধ্যে মুম্বাই অন্যতম

ভারতের অর্থনৈতিক এবং বাণিজ্যিক রাজধানী মুম্বাই। তাই দেশী-বিদেশী ব্যবসায়ী প্রতিষ্ঠান, বহুজাতিক কোম্পানি সকলেরই নজর মুম্বাইয়ে একটি পছন্দসই অফিস সাজিয়ে বসা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2005, 01:10 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

কিন্তু সেখানেই বিপত্তি। চাহিদার সাথে তাল মিলিয়ে মানসম্মত অফিসের জায়গার প্রসার না ঘটায় সেখানে অফিস ভাড়া অত্যধিক।

কাসম্যান এন্ড ওয়েকফিল্ড কোম্পানীর এক জরিপে দেখা যায়, গত বছর বিশ্বের বিভিন্ন দেশে অফিস স্পেসের সর্বোচ্চ ভাড়া বিবেচনায় মুম্বাইয়ের অবস্থান ছিল ১৯তম। বর্তমানে এর অবস্থান ১৮তম।

অফিস স্পেসের ব্যয়বহুলতার দিক দিয়ে শীর্ষ স্থানে রয়েছে লন্ডন, তারপরই প্যারিস। দেশ দুটিতে প্রতি বর্গমিটারের ভাড়া পড়ে যথাক্রমে ১৩৫০ ও ৯৪৫ ইউরো। এশিয়ায় টোকিও এবং আমেরিকা মহাদেশে নিউইর্য়কে অফিস ভাড়া সবচেয়ে বেশী।