২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুর্কেমেনিস্তান-ভারত গ্যাসলাইন নিয়ে ভারত ও পাকিস্তান উভয়েরই আগ্রহ রয়েছে: আয়ার

তুর্কেমেনিস্তান থেকে ইরান ও পাকিস্তÍান হয়ে ভারত পর্যন্ত গ্যাস লাইন করার ব্যাপারে ভারত ও পাকিস্তান উভয় দেশেরই আগ্রহ রয়েছে। দু’টি দেশই তাদের শক্তির যোগান বৃদ্ধির ব্যাপারে বদ্ধপরিকর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2005, 01:41 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

ভারতের জ্বালানি মন্ত্রী মনিশঙ্কর আয়ার সাউথ এশিয়া ফ্রি মিডিয়া এসোসিয়েশন (সাফমা) আয়োজিত এক সভায় শনিবার এ কথা বলেছেন।

ভারতের বর্তমান গ্যাস সম্পদ চাহিদার তুলনায় অপর্যাপ্ত এবং ২০২০ সালের মধ্যে পাকিস্তানেরও একই অবস্থা হবে-এমন কথা উল্লেখ করে তিনি বলেন দুই দেশেরই গ্যাস পাইপলাইন স্থাপনের ব্যাপারে সমঝোতা করার সময় এসেছে।

আয়ারের পাকিস্তান সফরকালে বিভিন্ন ইস্যুর মধ্যে পাকিস্তান-ভারত পাইপলাইন বিষয়টি গুরুত্ব পায়।

পাকিস্তান থেকে গ্যাস সরবরাহ করা বেশ ব্যয়সাপেক্ষ হবে বলে মনে করলেও তিনি এ কথা স্বীকার করেন যে, ভারতের শক্তি-চাহিদার পুরোটাই এই একটি সূত্র থেকেই পূরণ করা সম্ভব। তিনি বলেন ইরানের পাশাপাশি উজবেকিস্তান, কাজাখস্তান এমনকি রাশিয়া থেকেও ভারত গ্যাস নিতে পারে।

ভারত পাকিস্তানের ওপর এ ব্যাপারে চাপ প্রয়োগ না করলেও তিনি আশা করেন, এই আলোচনা বাস্তবে পরিণত করা সম্ভব।

আয়ার মনে করেন, পাকিস্তান ভারত থেকেও ডিজেল কিনতে পারে যদি সে তার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনে। পাকিস্তান পশ্চিম এশিয়ার দেশগুলো থেকে কম দামে ডিজেল পাচ্ছে এ কথা ঠিক, পাশাপাশি এ কথাও ঠিক যে, ভারতীয় কোম্পানীগুলোও গ্রহণযোগ্য মূল্যে পাকিস্তানকে ডিজেল সরবরাহ করতে পারে।

তিনি আরও বলেন, এ ধরণের বাণিজ্য দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি টার্নিং পয়েন্ট হতে পারে।